সর্বশেষ

6/recent/ticker-posts

শহীদ নগর উচ্চ বিদ্যালয় এর ইতিকথা

১৯৭০ সালে মোহাম্মদ আব্দুল হাই আল হাদী, ইউনূছ আলীসহ এলাকার কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তি গ্রামে একটি জুনিয়র স্কুল স্থাপনের পরিকল্পনা করেন। গ্রামের শিক্ষার্থীদের শিক্ষাদানের লক্ষ্যে যুগের আলো বিদ্যানিকেতন নামে স্কুলটি যাত্রা শুরু করে। স্কুল নির্মানের জন্য জমি প্রয়োজন হলে তৎকালীন ঐ স্কুলের ভিত্তি ও মাঠ নির্মাণের জন্য জমিদান করেন জনাব হাজী আবুল হাসেম দপ্তরী; প্রথমে ১৫ শতাংশ ও পরে স্কুলের সীমানা বৃদ্ধি করার লক্ষে ৬৭ শতাংশ জমির সম্পূর্ণ অংশ তিনি নিজ অর্থে ক্রয় করে স্কুলের জন্য দান করেন। এছাড়াও স্কুলের টিউবওয়েল, কাঠের বেঞ্চ, স্কুল নির্মানের জন্য টিন ক্রয় করে দেন।

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পর স্কুলটি বেশ কিছুদিন বন্ধ থাকে। ১৯৮৯ সালে স্কুলটি একটি মাধ্যমিক স্কুলে উন্নিত করা হয়। শহীদ আব্দুল মান্নানের নামানুসারে ততদিনে গ্রামের নাম হয়ে গেছে শহীদ নগর। শহীদ নগর গ্রমের এই স্কুলটির নতুন নাম রাখা হয় শহীদ নগর উচ্চ বিদ্যালয়। ১৯৭২ সালের পহেলা জানুয়ারী স্কুলটি নিন্ম মাধ্যমিক স্কুল হিসেবে স্বীকৃতি পায় এবং মাধ্যমিক স্কুল হিসেবে যাত্রাশুরু করে পহেলা জানুয়ারী ১৯৮৯ সালে [১]। স্কুলটি এম.পি.ও ভুক্ত হয় ২০০৮ সালে।

বর্তমানে স্কুলটিতে প্রায় ৯০০ জন শিক্ষার্থী রয়েছে। ১টি প্রশাসনিক ভবন ও ৩ টি একাডেমিক ভবনসহ মোট ৪ টি ভবন রয়েছে। উপজেলা সদর থেকে স্কুলটির দূরত্ব ১৫ কি.মি.।

স্কুলটির এমপিও নম্বর- ১১১৫৬৮। এই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক জনাব শাহাব উদ্দিন বিএস.সি।

জমিদাতা: 

আবুল হাসেম দপ্তরী। 

প্রথম প্রধান শিক্ষক:



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ