একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এসব তথ্য। এদিকে ৬টি শ্রেণির বইয়ের টেন্ডার হয়ে গেলেও বই পরিমার্জনের কাজ চলায়, শুরু করা যাচ্ছে না মুদ্রণ। এই কাজে বেশি দেরি করলে জানুয়ারির আগে সব বই মাঠ পর্যায়ে পৌঁছানো নিয়ে শঙ্কার কথা বলছেন মুদ্রণ ব্যবসায়ীরা। তবে এনসিটিবি বলছে শিগগিরই জারি করা হবে পরিপত্র।
২০২৩ সাল থেকে বাস্তবায়ন শুরু হওয়া নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতিসহ নানান অসঙ্গতি নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে শুরু থেকেই। একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইয়ের ছবি ও বিষয়বস্তুসহ যেসব সমস্যা আছে তা পরিমার্জন শেষে পাণ্ডুলিপি শিগগিরই মুদ্রণে পাঠানো হবে। তবে, এর আওতায় থাকবে না নবম-দশম শ্রেণি।
পাঠ্যপুস্তক বোর্ডের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, নবম-দশম শ্রেণির জন্য পুরনো শিক্ষাক্রমেই পাঠ্যবই ছাপানো হবে। থাকবে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগও।
সূত্র: https://ekhon.tv/national/66d2acdfbd44c4156a533f3c?fbclid=IwY2xjawE_599leHRuA2FlbQIxMQABHU-dAuKFCexzmy6Cx7sAoWwDMoRRs8o3IZlgnZlHImzDJiGtuWUTLaLdjg_aem_rIoRM5IEw7ncj1IEBZq5jQ
0 মন্তব্যসমূহ