সর্বশেষ

6/recent/ticker-posts

গ্রান্ড ফাদার প্যারাডক্স


গ্র্যান্ডফাদার প্যারাডক্স টাইম ট্রাভেল এর অন্যতম বাধা।এই প্যারাডক্সে বলা হয়, যদি কেউ অতীতে ফিরে গিয়ে তার দাদাকে হ!ত্যা করে, তাহলে সে নিজেই জন্মাবে কীভাবে? কারণ দাদা না থাকলে তার মা-বাবা, আর সে নিজেও থাকবে না। 

ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ লরেঞ্জো গাভিনোর দাবি, সময় ভ্রমণ সম্ভব এবং কোনও প্যারাডক্স, যেমন গ্র্যান্ডফাদার প্যারাডক্স, অতীতে যাওয়া আটকাতে পারবে না। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে, মহাকর্ষ স্থান ও সময়কে বাঁকাতে পারে। বিজ্ঞানীরা মনে করেন, যদি একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের মতো শক্তিশালী বস্তুর মহাকর্ষ স্থান-সময়কে এতটাই বিকৃত করে যে একটি লুপ তৈরি হয়, তখন সেই লুপের মাধ্যমে অতীতে ফিরে যাওয়া সম্ভব। এই সময়ের লুপকে "ক্লোজড টাইমলাইক কার্ভ" বলা হয়।

পদার্থবিদ লরেঞ্জো গাভিনো বলেন যে এই ক্লোজড টাইম লুপের দুটি অংশ রয়েছে: একটি অংশ সময়ের সাথে সাথে এগিয়ে যায় এবং অন্যটি সময়ের সাথে সাথে পিছনে যায় অর্থাৎ অতীতে। এখন ক্লোজড টাইম কার্ভের প্রথম লুপটি বিবেচনা করুন। তাপগতিবিদ্যার সূত্র অনুসারে, সময় এগিয়ে চলার সাথে সাথে মহাবিশ্ব স্বাভাবিকভাবে আরও বিশৃঙ্খল এবং অগোছালো হয়ে ওঠে, এই প্রক্রিয়াটিকে বলা হয় এনট্রপি বৃদ্ধি। উদাহরণস্বরূপ, একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গ্লাস মাটিতে পড়ে ভেঙে যাচ্ছে। যখন আপনি ভিডিওটি ফরওয়ার্ড করেন, গ্লাসটি ভেঙে টুকরো হয়ে ছড়িয়ে পড়ে—এটি স্বাভাবিক এবং বাস্তব জীবনের ঘটনাও এমনই। এটি বিশৃঙ্খলার দিকে যাওয়া, অর্থাৎ এনট্রোপি বাড়ছে।

এখন এই সময় লুপের দ্বিতীয় অংশটি কল্পনা করেন, যখন ভিডিওটি রিওয়াইন্ড করেন, তখন দেখা যায় ভাঙা টুকরোগুলো আবার একত্রিত হয়ে গ্লাসে পরিণত হচ্ছে। এটি বাস্তবে সম্ভব নয়, কারণ এটি সুশৃঙ্খলার দিকে যাওয়া, অর্থাৎ এনট্রোপি কমছে।আপনি যতই চেষ্টা করুন না কেন, বিশৃঙ্খলা বৃদ্ধি পূর্বাবস্থায় ফিরিয়ে আনা যায় না।ঠিক এভাবেই যখন কেউ এই লুপের মাধ্যমে সময়ের পিছনের দিকে ভ্রমণ করে, তখন এর এনট্রপি বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং তখন তিনি তার অতীতের অবস্থায় ফিরে যেতে শুরু করে।তখন সময়ের সাথে সাথে তার বয়স কমতে থাকে,তার সাথে সাথে তার স্মৃতি ও মুছে যেতে শুরু করে। এতে  তিনি ভুলে যাবে যে তার দাদা কে হ!ত্যা করার জন্য অতীত ভ্রমণ করেছে।
পুরো বিষয়টি অনেকটা TENT মুভি এর মতো।যদিও TENET মুভিতে অতীতে ফিরে যাওয়ার সময় সিনেমার চরিত্রগুলোর স্মৃতি শক্তি মুছে যেতে থাকে না।

তথ্য সূত্র : সায়েন্স এলার্ট 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ